জাতীয় সবজি মেলায় সবজি উৎপাদনে সম্পূরক কলাকৌশল প্রদর্শন করায় বেসরকারি পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে এসিআই সীড।
জাতীয় সবজি মেলায় বেসরকারি পর্যায়ে ১ম স্থান অর্জন করলো এসিআই সীড এর স্টল । গত ৩,৪ ও ৫ জানুয়ারী, ২০২০ কৃষি মন্ত্রনালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজধানীর কৃষিবিদ ইন্সিটিউটে জাতীয় সবজি মেলার আয়োজন করে।
উক্ত মেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি, মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসিরুজ্জামান, সচিব,কৃষি মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ড মোঃ আব্দুল মুঈদ , মহাপরিচালক , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষিবিদ জনাব মোঃ কবির হোসেন, পরিচালক, হর্টিকালচার উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।
এসিআই সীড এর পক্ষে এ সি আই মটরস্ এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস প্রধান অতিথির কাছ থেকে ১ম পুরস্কার গ্রহণ করেন। দারুণ এই সাফল্য অর্জনে এসিআই সিড টিমকে আন্তরিক অভিনন্দন!
জাতীয় সবজি মেলায় বেসরকারি পর্যায়ে ১ম স্থান অর্জন করলো এসিআই সীড এর স্টল । গত ৩,৪ ও ৫ জানুয়ারী, ২০২০ কৃষি মন্ত্রনালয়ের...
Posted by ACI Motors Ltd. on Monday, January 6, 2020
Press Release Links:
Link 1Discover Other News
02 February 2025
ACI Motors launches Yamaha’s official apparel in Bangladesh
28 September 2024