ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান
দেশের সবচেয়ে প্রিমিয়াম বাইক ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান। ইয়ামাহার সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব আল হাসান।
ইয়ামাহা বাইকারদের রোড সেফটি নিয়ে সাম্প্রতিক সময়ে যে জোর দিয়েছেন, সে ব্যাপারে সাধুবাদ জানিয়েছেন সাকিব আল হাসান। একই সঙ্গে বাইকারদের সব সময় হেলমেট পরিধান করে রাইডিংয়ের পরামর্শ দিয়েছেন সাকিব। ইয়ামাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বাইক নিয়ে কথা বলতেই সাকিব আল হাসান বলেন, তিনি নিজেও একজন বাইকপ্রেমী। এমটি১৫ সিরিজের বাইক দিয়ে স্বাগতম জানানোর জন্য তিনি ইয়ামাহাকে ধন্যবাদ জানান।
ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসান ইয়ামাহার সঙ্গে দারুণ সব কাজ আর ইভেন্টের ব্যাপারে আশাবাদী। এদিকে সাকিবের ভক্তরাও ইয়ামাহা বাংলাদেশের অফিশিয়াল ফ্যান পেজে সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন।
সম্প্রতি সাকিব আল হাসান ও এসিআই মোটরসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসান ও এসিআই মোটরসের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস স্বাক্ষর করেন।
Press Release Links:
Link 1Discover Other News
02 February 2025
ACI Motors launches Yamaha’s official apparel in Bangladesh
28 September 2024