Welcome to ACI Motors Limited » News » News » ইয়ামাহা’র ব্র্যান্ড এম্বাসেডর হলেন জান্নাতুল ফেরদৌস পিয়া
জান্নাতুল ফেরদৌস পিয়া বর্তমান বিনোদন জগতে অত্যান্ত সুপরিচিত একটি নাম। সাবেক এই মিস বাংলাদেশ রুপালী পর্দার পাশাপাশি টেলিভিশন মিডিয়া ও মডেলিং জগতে অতি পরিচিত একটি নাম। সম্প্রতি মটর সাইকেল এ সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহা’র সাথে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন জান্নাতুল ফেরদৌস পিয়া।এ উপলক্ষে আজ ১০ সেপ্টেম্বর ২০১৮ ঢাকার তেজগাঁয়ে অবস্থিত এসিআই সেন্টারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিপত্রে স¦াক্ষর করেন এসিআই মটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মি: সুব্রত রঞ্জন দাস ও জান্নাতুল ফেরদৌস পিয়া। এই চুক্তির ফলে জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী ইয়ামাহা’র ব্র্যান্ড এম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন। অনুষ্ঠানে মিস্ পিয়া বলেন,“ইয়ামাহা’র সাথে যুক্ত হতে পেরে আমি অত্যান্ত খুশী। এসিআই দেশের একটি বিখ্যাত কোম্পানী। আমি সত্যিই অভিভ’ত। আমি উদগ্রীব হয়ে আছি ইয়ামাহা’র সঙ্গে কাজ করার জন্য।”
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ ইয়ামাহা মোটর সাইকেলের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে ইতোমধ্যে নিযুক্ত রয়েছেন। এই চুক্তির অধীনে জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী তাসকিন আহমেদ এর সঙ্গে ইয়ামাহা’র বিভিন্ন বিজ্ঞাপন ও প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
এসিআই মটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মি: সুব্রত রঞ্জন দাস বলেন,“আমরা জান্নাতুল ফেরদৌস পিয়া’কে ইয়ামাহা’র ব্র্যান্ড এম্বাসেডর নিযুক্ত করতে পেরে অত্যান্ত আনন্দিত। আমরা আশা করি মিস পিয়া’র অর্ন্তভুক্তি ইয়ামাহা’র কার্যক্রমকে আরো আকর্ষণীয় করবে। আমাদের ক্রেতারা অনুপ্রাণিত হবে”। অনুষ্ঠানে এসিআই লিমিটেড এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসিআই মটরস্ ২০০৭ সালে যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ৪১ টিরও বেশি থ্রিএস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।
Discover Other News
02 February 2025
ACI Motors launches Yamaha’s official apparel in Bangladesh
28 September 2024